আমার সম্পর্কে

আমি ফাতিহা।
ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি রান্নার প্রতি আমার ছিল এক গভীর ভালোবাসা ও আগ্রহ। রান্নাকে শুধু একটি কাজ হিসেবে নয়,
বরং সৃজনশীলতার একটি মাধ্যম হিসেবেই আমি সবসময় দেখে এসেছি। আমার হাতের তৈরি খাবার খেয়ে যখন প্রিয়জনরা তৃপ্তির হাসি হাসতেন, সেই আনন্দই ছিল আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

সেই থেকেই আমার এই দীর্ঘ পথচলা। সময়ের সাথে সাথে এই শখই একদিন রূপ নেয় পেশাদারিত্বে। আমি অনুভব করলাম, আজকের ব্যস্ত জীবনে সবাই খাঁটি, স্বাস্থ্যকর এবং মায়ের হাতের ছোঁয়া পাওয়া খাবারের খোঁজ করেন। কিন্তু ভালো ও বিশুদ্ধ উপাদানের নিশ্চয়তা পাওয়া বেশ কঠিন। সেই চিন্তা থেকেই যাত্রা শুরু হয় "ঘরের স্বাদ"-এর।

"ঘরের স্বাদ" শুধুমাত্র একটি খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান নয়; এটি আমার এক টুকরো ভালোবাসা। আমি বিশ্বাস করি, খাবার হতে হবে পরিষ্কার, পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ। তাই আমার প্রতিটি পদ—হোক তা নাড়ু, বিরিয়ানি বা পিঠা—আমি পরম যত্নে, ঠিক নিজের পরিবারের জন্য যেভাবে তৈরি করি, সেভাবেই প্রস্তুত করি। আমাদের খাবারে কোনো কৃত্রিম রং বা প্রিজারভেটিভের স্থান নেই, আছে শুধু খাঁটি উপকরণ আর একরাশ ভালোবাসা।

ফাতিহা আপুর হাতের জাদুতে তৈরি এই খাবারগুলো আপনার পরিবারের খাবারের টেবিলে আনুক এক অন্যরকম তৃপ্তি ও আভিজাত্যের ছোঁয়া। আমাদের এই পথচলায় আপনারা সাথে আছেন বলেই আজ আমরা আত্মবিশ্বাসী।

খাঁটি ঘরোয়া স্বাদের এই অনন্য যাত্রায় আপনাকে স্বাগতম।

সকল আপডেট পেতে ফলো করুন

ঘরের স্বাদের ভক্তদের রিভিউ

আমার বানানো রেসিপি গুলোর ক্রেতাদের এই রিভিউ গুলো আমার কাজের অনুপ্রেরণা যোগায়